MOTHERLAND 24= Website Logo
ঢাকাThursday , 12 March 2026
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

আইন বিরোধী কর্মকাণ্ডে রুশ-বাংলা মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আইনি লিগ্যাল নোটিশ

Link Copied!

আইন বিরোধী কর্মকাণ্ডে রুশ-বাংলা মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আইনি লিগ্যাল নোটিশ

আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত এর ফেইজবুক পোস্ট নিচে তুলে ধরা হলো

“বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি যে❗Monika Kabir নামে একজন রাশিয়ান মডেল ও কনটেন্ট ক্রিয়েটর বাংলাদেশে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থান করছেন। এর পাশাপাশি তিনি জনসম্মুখে বিভিন্ন ধরনের অশালীন ও উসকানিমূলক আচরণ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট প্রকাশ করছেন। শুধু তাই নয়, বিভিন্ন ভিডিওতে তিনি জনসম্মুখে রাস্তায় পোশাক পরিবর্তন করছেন, মেট্রোরেলের সাধারণ যাত্রীদের কোলে শুয়ে অশ্লিল পোশাক পড়ে ভিডিও ধারন করে জনশৃঙ্খলা ভঙ্গ করছেন এবং গতকাল তার এক পোস্টে দেখা গেছে যে তিনি একজন প্রবীণ ব্যক্তিকে রাস্তার মাঝে শারীরিকভাবে আঘাত করেছেন।
তার এসব কর্মকাণ্ড লঙ্ঘন করছে:
⭕The Dhaka Metropolitan Police Ordinance 1976 এর (ধারা ৭৫)
⭕Bangladesh Penal Code 1860 (ধারা ২৯৪, ৩২৩, ৩৫২) এবং
⭕ইমিগ্রেশন আইন ও সাইবার সুরক্ষা আইন ২০২৫ (ধারা ২৫, ২৯, ৩১)।
কারণ বাংলাদেশে বিদেশি নাগরিকের কোনও প্রফেশনাল বা বাণিজ্যিক কাজ করার জন্য ওয়ার্ক পারমিট বাধ্যতামূলক❗
⭕Bangladesh Immigration Act 2016 অনুযায়ী, বিদেশি নাগরিককে কাজ করার জন্য মন্ত্রিপরিষদ অনুমোদিত ওয়ার্ক পারমিট বা ভিসা প্রয়োজন।
⭕The Foreigners Act 1946 অনুযায়ী, বৈধ ভিসা ও পারমিট ছাড়া বিদেশি নাগরিকের থাকা ও কাজ করা শাস্তিযোগ্য অপরাধ❗
অতএব, ওয়ার্ক পারমিট ছাড়া ব্র্যান্ড প্রোমোশন বা অন্য কোনো পেশাগত কাজ সম্পূর্ণ অবৈধ❌
এই কারণে আমি তাকে একজন আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে, এবং নাগরিক মহলের অনুরোধে আইনের শাসন, জনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আনুষ্ঠানিকভাবে লিগ্যাল নোটিশ প্রদান করেছি। উক্ত নোটিশের পরও যদি তিনি কোনো পদক্ষেপ না নেন, আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করবো।
⭕ বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে অনযায়ী, আইন সকলের জন্য সমান। কেউ দেশি হোক বা বিদেশি, আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি নাগরিক বলে যে কেউ আমাদের মুসলিম দেশে যা খুশি করতে পারবে, তা কখনোই গ্রহণযোগ্য নয় 🚫

✒️ জান্নাতুল ফেরদৌস জান্নাত
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png