MOTHERLAND 24= Website Logo
ঢাকাThursday , 17 September 2026
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা ও ২০ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা মামলা

Link Copied!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা ও ২০ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা মামলা

 

নিজস্ব প্রতিনিধি | নরসিংদী

 

নরসিংদী প্রেসক্লাব থেকে প্রবীণ সাংবাদিক আউয়াল বহিষ্কার—এ শিরোনামে জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে নিজের ও পরিবারের ওপর হামলা, হয়রানি এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন সাংবাদিক মোঃ তালাত মাহামুদ।

তালাত মাহামুদের অভিযোগ, প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে আউয়াল, তার ছেলে ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বাড়িতে না পেয়ে অন্ধকারে তার ছেলেকে মারধর করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করা হয়। ওই মামলায় পরোয়ানা জারির পর তিনি প্রায় সাত দিন কারাভোগ করে জামিনে মুক্ত হয়েছেন বলে জানান।

তার আরও অভিযোগ, বর্তমানে মামলাটি প্রত্যাহারের বিনিময়ে তার মুখ দিয়ে আউয়ালের সাজানো বক্তব্য ভিডিও ধারণ করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

তালাত মাহামুদ বলেন, তিনি বিভিন্ন মেয়াদে নিয়োগপত্র, প্রেস আইডি কার্ড ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদসহ জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। তার দাবি, সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময় ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে প্রচার করা হচ্ছে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি সত্যিই ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন কি না, তা আইন অনুযায়ী তদন্ত করে প্রমাণিত হলে আদালতের রায় তিনি মেনে নেবেন।

তিনি সাংবাদিকতার স্বাধীনতা, নিজের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png