MOTHERLAND 24= Website Logo
ঢাকাFriday , 1 August 2025
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ছাড়ের চুক্তি কূটনৈতিক বিজয়: ড. ইউনূস

Link Copied!

📰 যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্যস্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য “গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য।”

প্রধান উপদেষ্টা আরও জানান, চুক্তির মাধ্যমে শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এই অর্জন বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং উন্নয়নের প্রতি আলোচকদের কৌশলগত দক্ষতা ও অটুট প্রতিশ্রুতির প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।

ড. ইউনূস জানান, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই আলোচনা প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দল শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত নানা জটিল ইস্যু দক্ষতার সঙ্গে অতিক্রম করেছে। ফলে এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখার পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের সুযোগও বাড়িয়েছে।

তিনি বলেন, “এই অর্জন শুধু আমাদের বৈশ্বিক শক্তিকে দৃশ্যমান করে না, বরং দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথও সুগম করে। আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা এবং এক সাহসী অর্থনৈতিক ভবিষ্যতের প্রমাণ।” ◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png