MOTHERLAND 24= Website Logo
ঢাকাFriday , 30 January 2026
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

▶️ দক্ষিণ খানের হলানে মমিন ভূঁইয়ার নেতৃত্বে ধানের শীষের লিফলেট বিতরণ (ভিডিও)

Link Copied!

🌏ভিডিওটি FACEBOOK এ দেখুন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত দক্ষিণ খানের হলান এলাকায় মমিন ভূইয়ার নেতৃত্বে ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার, ৩০ ডিসেম্বর জুমার নামাজ শেষে হলান কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন বিএনপি সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের লিফলেট গ্রহণ করেন এবং আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে মমিন ভূইয়া, মুক্তার হোসেন, আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, কাওসার আহমেদ সহ আরও অনেকে।

নেতাকর্মীরা জানান, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

রিপোর্ট : মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডটকম

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png