রাজধানীর খিলক্ষেতে দুই বাসের সংঘ/র্ষে বেশ কয়েকজন যাত্রী আ/হত হয়েছেন।
✒️রিপোর্ট: এমজে জিহাদ | মাদারল্যান্ড টুয়েন্টিফোর
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টায় পরিস্থান পরিবহন ও বসুমতী পরিবহনের মধ্যে ওভারটেকিংকে কেন্দ্র করে প্রথমে ধা/ক্কা/ধা/ক্কির ঘটনা ঘটে। পরে একপর্যায়ে বসুমতী পরিবহনটি পরিস্থান পরিবহনের পেছনে সজোরে ধা/ক্কা দেয়।
এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।
খিলক্ষেত থেকে রিপোর্টার এমজে জিহাদ, মাদারল্যান্ড টুয়েন্টিফোর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
