আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৮ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা এস এম জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে বিমানবন্দর থানা এলাকায় গণসংযোগ ও ধানের শীষের পক্ষে গণমিছিল করেছে বিমানবন্দর থানা শ্রমিক দল।
বিপ্লবী আহ্বায়ক এস এ এম রুনু মোল্লার নেতৃত্বে এই গণমিছিলটি বিমানবন্দর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছে ভোটের আহ্বান জানান।
গণমিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এবং বিমানবন্দর থানা শ্রমিক দলের সাংগঠনিক টিম লিডার এহসানুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, ইমান আলী শেখ, সোহাগ হোসেন, নুরুল ইসলাম রাকিব, মোঃ শহিদুল্লাহ, জালাল খান ও আব্দুর রহিম খান।
এছাড়া বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ—জসিম উদ্দিন মজুমদার, শাহরিয়ার আল মামুন, রবিউল আলম, ফরিদ রাজ, গোলাম মোস্তফা, খোকন মিয়া, হেলাল উদ্দিন ও রফিকুল ইসলাম মোল্লাসহ আরও বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ঢাকা-১৮ আসনে বিএনপির প্রচারণা আরও বেগবান হচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বিশেষ প্রতিবেদক: মতিউর মুন্না
মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডটকম
