MOTHERLAND 24= Website Logo
ঢাকাThursday , 26 November 2026
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

বিমানবন্দর থানা শ্রমিক দলের নেতা আব্দুর রহমানের মায়ের মৃত্যুবার্ষিকীতে আশকোনায় মিলাদ ও দোয়া মাহফিল

Link Copied!

 বিমানবন্দর থানা শ্রমিক দলের নেতা মোহাম্মদ আব্দুর রহমানের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশকোনা দারুল উলুম বাবুস সালাম মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

👉বিস্তারিত নিউজে পড়ুন…

 

📝 মতিউর মুন্না |বিশেষ প্রতিবেদক- মাদারল্যান্ড টুয়েন্টিফোর:

বিমানবন্দর থানা শ্রমিক দলের নেতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক মোহাম্মদ আব্দুর রহমানের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আশকোনা দারুল উলুম বাবুস সালাম মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিতি

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, বিমানবন্দর থানা শ্রমিক দলের আহ্বায়ক রুনু মোল্লা এবং সদস্য সচিব আব্দুস সালাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সহ-সভাপতি ওমর ফারুকসহ বিমানবন্দর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া

অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

সবশেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

◾◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png