✒️ রাজধানীর দক্ষিণখানে আবাসন প্রকল্প আশিয়ান সিটির সাইট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২০ থেকে ২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে জানা গেছে। বিস্তারিত নিউজে পড়ুন…
📝 মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানে অবস্থিত আবাসন প্রকল্প আশিয়ান সিটির সাইট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা দক্ষিণখান বাজারের পেছনে অবস্থিত অফিসটিতে এ হামলা চালায়।
২০-২৫ জনের দল ঢুকে ভাঙচুর
ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, আনুমানিক ২০ থেকে ২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে আশিয়ান সিটির সাইট অফিসের ভেতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। কিছুক্ষণ অবস্থানের পর দলটি ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, কী কারণে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ যাচাই-বাছাই করে হামলায় জড়িতদের শনাক্ত করার পর তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
ঘটনার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
◾◾
