✒️ শিশুদের জন্য নির্ধারিত CAAB Residential Children’s Park উন্মুক্ত ও সহজলভ্য করার দাবিতে রাজধানীর কাওলায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। টিকিট প্রথা, প্রবেশমূল্যের বৈষম্য ও ইজারা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। বিস্তারিত নিউজে পড়ুন…
📝মতিউর মুন্না | বিশেষ প্রতিবেদক:
রাজধানীর কাওলায় CAAB Residential Children’s Park-এ টিকিট প্রথা বাতিল, প্রবেশমূল্যের বৈষম্য দূরীকরণ এবং ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাওলার CAAB Residential Area-এর কৃতী সন্তান মনিরুজ্জামান খান রুবেল, কবি ও সাহিত্যিক কাজী আবির আসলাম এবং লেখক, কবি ও সমাজকর্মী শারমিন আক্তার।
টিকিট আদায় নিয়ে স্থানীয়দের অভিযোগ
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, পার্কটি শিশুদের জন্য নির্মিত। তাই শিশুদের বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে পার্কটি উন্মুক্ত ও সহজলভ্য রাখা প্রয়োজন।
তাঁদের অভিযোগ, শিশুদের জন্য নির্ধারিত এই পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকিটের নামে জনপ্রতি ২০ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে ৩০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে সাধারণ পরিবার ও শিশুদের জন্য পার্কে প্রবেশ ব্যয়বহুল হয়ে উঠছে বলে দাবি করেন তাঁরা।
ইজারা বাতিলসহ তিন দফা দাবি
মানববন্ধনে বক্তারা পার্কের টিকিট প্রথা বাতিল, প্রবেশমূল্য আদায়ের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং বর্তমান ইজারা বাতিলের দাবি জানান। একই সঙ্গে শিশুদের বিনোদনের অধিকার বিবেচনায় পার্কটি সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিশু-কিশোরসহ এলাকার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, শিশুদের স্বাভাবিক বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে পার্কটি সহজে ব্যবহারের সুযোগ দিতে হবে।
◾◾
