MOTHERLAND 24= Website Logo
ঢাকাSunday , 1 February 2026
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

▶️ দক্ষিণ খানের  হলানে  এসএম জাহাঙ্গীর হোসেন এর  ধানের শীষের পক্ষে  নির্বাচনী জনসংযোগ (ভিডিও)

Link Copied!

দক্ষিণ খানের  হলানে  এসএম জাহাঙ্গীর হোসেন এর  ধানের শীষের পক্ষে  নির্বাচনী জনসংযোগ

ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  ও  ধানের শীষের কান্ডারী  এসএম জাহাঙ্গীর হোসেনের  নির্বাচনী গণসংযোগে  মুখর হয়ে উঠেছে  দক্ষিণ খান এলাকা।

শনিবার, ৩১ জানুয়ারি বিকাল তিনটায়  দক্ষিণ খানের নগরিয়া বাড়ি এলাকা থেকে  শুরু হয় এই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি।  এরপর কেসি হাসপাতাল এলাকা,  আইনুসবাগ,  মিয়া পাড়া  ও  নদ্দাপাড়া ঘুরে  হলান বাজারে গিয়ে শেষ হয় গণসংযোগ।

গণসংযোগকালে  এসএম জাহাঙ্গীর হোসেন  সাধারণ মানুষের সঙ্গে  সরাসরি কুশল বিনিময় করেন  এবং  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

হলান এলাকায়  উপস্থিত হলে  তাকে  ধানের শীষের প্রতীক উপহার দেন  দক্ষিনখান থানা স্বেচ্ছাসেবক দলের নেতা  মোঃ মোক্তার হোসেন।

হলানে অবস্থানকালে  স্থানীয় নেতাকর্মীরা তাকে  উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময়  তার নির্বাচনী প্রচারণায়  অংশগ্রহণ করেনব ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের  বিপ্লবী সাংগঠনিক সম্পাদক  এস এ খোকন  এবং  মোঃ মোক্তার হোসেন,  দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক দল,  ঢাকা মহানগর উত্তর। এছাড়াও  হলান এলাকার  বিপুলসংখ্যক নেতাকর্মী  ও  সমর্থক এই গণসংযোগে উপস্থিত ছিলেন।

হলান বাজারে  এলাকাবাসীর  সঙ্গে  মতবিনিময়কালে স্থানীয়দের গ্যাস সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এসএম জাহাঙ্গীর হোসেন।  তিনি আশ্বাস দিয়ে বলেন,  ধানের শীষে ভোট দিয়ে  জয়যুক্ত করলে  দক্ষিণ খানের গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করা হবে। গ্যাস থাকলে বিল দিতে হবে,  আর গ্যাস না থাকলে কোনো বিল দিতে হবে না—এমন ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেন।

নির্বাচনী গণসংযোগ শেষে  তিনি সাধারণ জনগণের সঙ্গে  কুশল বিনিময় করেন  এবং  বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানসহ  বিএনপি পরিবারের জন্য  সকলের কাছে  দোয়া কামনা করেন।

 

বিশেষ প্রতিবেদক: মতিউর মুন্না

-মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডটকম

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png