MOTHERLAND 24= Website Logo
ঢাকাSaturday , 9 August 2025
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

হাসপাতালে ভর্তি ফরমে স্বামীর জায়গায় তুষারের নাম, ক্ষোভে ফুঁসে উঠলেন নীলা ইস্রাফিল

Link Copied!

📝 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়া ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

শনিবার নিজের ফেসবুক পোস্টে রোগীর ভর্তি ফরমের একটি ছবি প্রকাশ করে নীলা এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, এই কাজটি কেবল ‘ভুল’ নয়, বরং এটি আইনগতভাবে স্পষ্ট জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন।

নীলার ভাষ্যে, “ওইদিন আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নাম, পরিচয় বা জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। ঠিক সেই সময় সারোয়ার তুষার আমার স্বামীর জায়গায় নিজের নাম বসিয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় মিথ্যা তথ্য দিয়ে নথি তৈরি ও তা ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।”

তিনি আরও বলেন, বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। তার মতে, এভাবে পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু সামাজিক মর্যাদায় আঘাত নয়, বরং মানবাধিকার লঙ্ঘন।

নীলা ইস্রাফিল পোস্টে উল্লেখ করেন, UDHR-এর ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী এই ঘটনা তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি দাবি জানান—

অবিলম্বে ঘটনার তদন্ত

দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা

প্রকৃত তথ্য পুনঃস্থাপন

অসহায় রোগীর সুযোগ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ

এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত সারোয়ার তুষারের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে নীলা ইস্রাফিলের এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু ব্যক্তিগত মর্যাদা নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্যখাতের নথি নিরাপত্তা ও রোগীর অধিকার রক্ষার বিষয়েও বড় প্রশ্ন তুলছে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে জয়ের উদ্দেশে আবেগঘন বার্তা, ভক্তদের চোখে জল আনলেন শাকিব খান

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png